Details:
৩৬ জুলাই - স্মরণ, সংস্কৃতি ও সংহতির এক সমাবেশ
প্রিয় বন্ধু, শুভানুধ্যায়ী ও কমিউনিটির সদস্যবৃন্দ,
২০২৪ সালের ৩৬ জুলাই বাংলাদেশ এক নতুন বাস্তবতায় জেগে উঠেছিল। সেই দীর্ঘ জুলাই হয়ে উঠেছিল একটি প্রজন্মের সাহস, আত্মত্যাগ এবং একটি জাতির অদম্য প্রত্যয়ের প্রতীক। এটি আমাদের মনে করিয়ে দিয়েছিল যে ইতিহাস শুধু তারিখে লেখা হয় না। ইতিহাস লেখা হয় মানুষের কণ্ঠে, সাহসে, স্মৃতিতে এবং ন্যায়ের প্রতি অবিচল বিশ্বাসে।
এই দীর্ঘ জুলাই স্মরণে আমরা একত্রিত হচ্ছি সেই ঐতিহাসিক সময়কে স্মরণ করতে, আমাদের সংস্কৃতি ও পরিচয় উদ্যাপন করতে এবং নতুন প্রজন্মের কাছে জুলাইয়ের মানবিক চেতনাকে তুলে ধরতে।
আপনাকে এবং আপনার পরিবারকে আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি “৩৬ জুলাই” অনুষ্ঠানে।
অনুষ্ঠানে অনলাইনে যুক্ত থাকবেন শহীদ রাব্বির দুই বোন, যাঁদের “বিচার চাই” স্লোগান আজও আমাদের নাড়া দেয় এবং ন্যায়বিচারের সংগ্রামে দৃঢ়তা জোগায়।
আরও থাকবেন জুলাই রেকর্ডসের প্রতিষ্ঠাতা কাজী ওয়ালী উল্লাহ। জুলাই অভ্যুত্থানের মৌখিক ইতিহাস সংরক্ষণের দীর্ঘ ও শ্রমসাধ্য যাত্রা নিয়ে তিনি আমাদের সঙ্গে খোলামেলা আলাপ করবেন।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে অনুষ্ঠিত হবে প্রামাণ্যচিত্র “Eyes That Speak”-এর যুক্তরাষ্ট্র প্রিমিয়ার। মানবাধিকারকর্মী ও নির্মাতা মুশফিকুর রহমান জোহান পরিচালিত এই চলচ্চিত্রে জুলাই অভ্যুত্থানে পুলিশি সহিংসতায় দৃষ্টিশক্তি হারানো আন্দোলনকারীদের অভিজ্ঞতা, সংগ্রাম ও অদম্য সাহস তুলে ধরা হয়েছে।
বিশেষ সংগীত পরিবেশন করবেন বাংলাদেশের রক সংগীতের অন্যতম পথিকৃৎ বাবনা করিম। তাঁর সঙ্গে মঞ্চে থাকবেন কমিউনিটির তরুণ, প্রতিভাবান ও পেশাজীবী শিল্পীরা।
সংগীত, নৃত্য, কবিতা, স্মৃতিচারণ, নাট্য পরিবেশনা ও সাংস্কৃতিক উপস্থাপনার পাশাপাশি থাকবে সমাজ সংস্কৃতি কেন্দ্রের বিশেষ জুলাই বইয়ের স্টল, খাবারের স্টল, বুটিক এবং কমিউনিটি ব্যবসায়ীদের কিয়স্ক।
## অনুষ্ঠানের বিস্তারিত
তারিখ ও সময়:
শনিবার, ৮ আগস্ট ২০২৬
দুপুর ২:০০টা EDT
স্থান:
Freedom High School Auditorium
15201 Neabsco Mills Rd
Woodbridge, VA 22191
প্রবেশ সম্পূর্ণ বিনামূল্যে
পরিবারবান্ধব অনুষ্ঠান · RSVP আবশ্যক · আসনসংখ্যা সীমিত · সব বয়সের মানুষের জন্য উন্মুক্ত
এই আয়োজন আমাদের সম্মিলিত স্মৃতিকে জীবিত রাখার এবং ইতিহাসকে সংগীত, শিল্প, চলচ্চিত্র, সাহিত্য ও মানবিক বন্ধনের মাধ্যমে ভবিষ্যতের কাছে পৌঁছে দেওয়ার একটি প্রচেষ্টা।
আপনার উপস্থিতি এই আয়োজনকে আরও অর্থবহ করে তুলবে।
RSVP লিংক:
Advanced Event Data:
Event Data Sourced From:
Facebook:https://www.facebook.com/BanglaEventsOfficial
Event Tags:
art,community,culture,human rights,music,woodbridge, virginia,youth,৩৬ জুলাই — united in resilience, ignited for the future
Event Categories:
Music & Entertainment,Arts
Event ID:
6a502747973abec0da75d0c0
